দুটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে দ্বীপনগর এলাকায়। বিষ্ণু মূর্তি উদ্ধারের ঘটানা জানতে পেরে রায়গঞ্জ থানার পুলিশ মূর্তি দুটিকে নিজেদের হেপাজতে নিয়ে থানায় নিয়ে আসে। জানা গেছে, দ্বীপনগর এলাকায় বাড়ির মাটি খুঁড়তে গিয়ে দুটি বিষ্ণু মূর্তি উদ্ধার হয়। ঘটনার খবর পাওয়ার পর ওই দুই মূর্তি পুলিশ উদ্ধার করতে গেলে দেখা যায় একটি মূর্তি ঘটনাস্থলে থাকলেও অপরটি পাশের গোমর্ধা গ্রামে নিয়ে যায় এলাকাবাসীরা। উদ্ধার হওয়া দুটি বিষ্ণু মূর্তি কত দিনের পূরনো সেই বিষয়ে এখোন কিছু জানাজায়নি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/gqj5azNbbWg
উত্তরদিনাজপুর